Transparency & Trust

Delivery & Return Policy

Best Bazars-এ আপনার শপিংকে আরও সহজ ও নিরাপদ করতে আমাদের ডেলিভারি এবং রিটার্ন পলিসি বিস্তারিত জেনে নিন।

ডেলিভারি পলিসি (Delivery Policy)

ডেলিভারি সময়:

  • ঢাকার ভেতরে: অর্ডার কনফার্ম করার পর ১ থেকে ২ কর্মদিবসের মধ্যে ডেলিভারি করা হয়।
  • ঢাকার বাইরে: দেশের যেকোনো প্রান্তে ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়।

ডেলিভারি চার্জ:

  • ঢাকার ভেতরে: ৬০ টাকা।
  • ঢাকার বাইরে (কুরিয়ার সার্ভিস): ১১০ টাকা।

অর্ডার কনফার্মেশন:

অর্ডার করার পর আমাদের প্রতিনিধি আপনাকে কল করে বা WhatsApp-এ মেসেজ দিয়ে অর্ডারটি নিশ্চিত করবেন।

পণ্য চেক করার নিয়ম:

ডেলিভারি ম্যানের সামনেই পণ্যটি চেক করে নেওয়ার অনুরোধ রইল। পণ্যে কোনো ত্রুটি বা সমস্যা থাকলে ডেলিভারি ম্যানের সামনেই আমাদের হটলাইনে কল করতে পারেন।

রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি (Return & Exchange Policy)

আমরা চাই আপনি সবসময় সঠিক পণ্যটি পান। কোনো কারণে সমস্যা হলে আমাদের রিটার্ন পলিসি অনুযায়ী আপনি পণ্য ফেরত বা পরিবর্তন করতে পারবেন:

কখন পণ্য রিটার্ন বা এক্সচেঞ্জ করতে পারবেন?

নিচের যেকোনো কারণে আপনি পণ্য রিটার্ন বা এক্সচেঞ্জ করতে পারবেন:

  • ভুল সাইজ বা ভুল পণ্য ডেলিভারি পেলে।
  • পণ্যটি ভাঙা, ছোঁড়া বা ত্রুটিপূর্ণ (Defective) অবস্থায় পেলে।
  • ওয়েবসাইটের ছবির সাথে পণ্যের মিল না থাকলে।

রিটার্ন করার শর্তাবলী:

  • পণ্য পাওয়ার পর ৩ থেকে ৭ দিনের মধ্যে আমাদের জানাতে হবে।
  • পণ্যটি অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং এর সাথে থাকা অরিজিনাল ট্যাগ, বক্স বা প্যাকেজিং থাকতে হবে।
  • কাস্টমার নিজের পছন্দ পরিবর্তনের কারণে (যেমন: কালার পছন্দ না হওয়া) রিটার্ন করতে চাইলে ডেলিভারি চার্জ কাস্টমারকে বহন করতে হবে। আমাদের ভুলে কোনো সমস্যা হলে সম্পূর্ণ খরচ আমরা বহন করব।

যেভাবে রিটার্ন করবেন:

  • পণ্য পাওয়ার ৩ দিনের মধ্যে আমাদের ফেসবুক পেজ ইনবক্স, হটলাইন নাম্বার বা WhatsApp-এ যোগাযোগ করুন।
  • সমস্যাটি জানিয়ে পণ্যের একটি ছবি বা সংক্ষিপ্ত ভিডিও পাঠান।
  • আমাদের টিম যাচাই করার পর আপনার ঠিকানায় পিকআপ পাঠানো হবে অথবা আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হবে।
  • পণ্য আমাদের গুদামে পৌঁছানোর পর ২ থেকে ৩ কর্মদিবসের মধ্যে আপনার টাকা রিফান্ড (বিকাশ/নগদ/ব্যাংক) অথবা নতুন পণ্য রিপ্লেস করে দেওয়া হবে।

সাহায্য প্রয়োজন?

যে-কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন: